নিউইয়র্ক ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এমবাপ্পের

  • আপডেটের সময় : ০৪:৫৬:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জমজমাট লড়াই হয়েছে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ৪ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে ২১ মিনিটে ৩ গোল শোধ করে ম্যাচে ফিরে ফিরাসিরা। যদিও শেষ পর্যন্ত ৬-৪ গোলের ব্যবধানে হারতে হয়েছে ফ্রান্সকে। 

তবে এই ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির করা বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এখন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে এমবাপ্পে। তার মোট গোল সংখ্যা ২২টি। 

এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামার আগে চলতি বিশ্বকাপে আট গোল নিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে ছিলেন এমবাপ্পে। সেখানেও মেসিকে পেছনে ফেলেছেন ফ্রান্সের অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল এখন ১০টি। ফলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসিকে ভালোভাবেই পেছনে ফেলেছেন এমবাপ্পে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৪০ বছরের মধ্যে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম

ইরানকে ঘিরে নতুন মার্কিন পরিকল্পনা জানানো হলো ইসরায়েলকে

২০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এমবাপ্পের

আপডেটের সময় : ০৪:৫৬:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬