নিউইয়র্ক ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে হারার ক্ষোভে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে আর্জেন্টাইন সমর্থকরা

  • আপডেটের সময় : ০৫:০৯:১৭ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রোববার (১৯ জুলাই) ফাইনাল শেষে হাজারো সমর্থক রাজধানীর ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভ এলাকায় জড়ো হন। শুরুতে হতাশা প্রকাশে সীমাবদ্ধ থাকলেও একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

বিক্ষুব্ধ সমর্থকেরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক দাঙ্গা পুলিশকে একজন বিক্ষোভকারীর মাথায় লাথি মারতেও দেখা যায়।

এদিকে মাঠের লড়াই শেষ হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যেও। ১-০ ব্যবধানে পরাজয়ের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাদের ঘুষি ও লাথি মারার ঘটনাও দেখা যায়। ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় স্প্যানিশ খেলোয়াড়দের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।

হতাশাজনক পরাজয়ের পরও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জাতীয় দলের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন চাইবেন, সেদিনই জাতীয় ছুটি কার্যকর হবে। কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল দেখেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এখনো জাতীয় ছুটি ঘোষণা না করলেও সোমবার রাজধানী মাদ্রিদে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বজয়ী দলকে সংবর্ধনা জানাবেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপে হারার ক্ষোভে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে আর্জেন্টাইন সমর্থকরা

আপডেটের সময় : ০৫:০৯:১৭ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬