নিউইয়র্ক ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটির ক্রয়প্রস্তাব অনুমোদন

  • আপডেটের সময় : ০৫:১১:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মোট ৯৪৮ কোটি ১১ লাখ ৫২ হাজার ১৭৮ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ১১০টি লটের মধ্যে ১০৬টি লটের জন্য ৪০৪ কোটি ২ লাখ ২ হাজার ২৯৭ টাকা ৩৯ পয়সা ব্যয়ে ৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ২৩৫ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান। এছাড়া ইবতেদায়ি স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ১৫৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ৭৩২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করবে ৩৫টি প্রতিষ্ঠান।

অন্যদিকে ষষ্ঠ শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের জন্য ১৮৩ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২৫৬ টাকা ব্যয়ে ৪ কোটি ১১ লাখ ৬১ হাজার ৫৩ কপি (৭০টি দরপত্রের আওতায় ৬৩টি প্রতিষ্ঠান) এবং সপ্তম শ্রেণির জন্য ২০৬ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৯৩৯ টাকা ব্যয়ে ৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮৪ কপি (৬৯টি দরপত্রের আওতায় ৫৯টি প্রতিষ্ঠান) পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

খাবারের নিম্নমান ও ট্রলিং নিয়ে নিউইয়র্কের রাফা স্পাইসি কটেজ ঘিরে প্রবাসীদের ক্ষোভ

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি: নেতানিয়াহু

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটির ক্রয়প্রস্তাব অনুমোদন

আপডেটের সময় : ০৫:১১:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬