নিউইয়র্ক ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী

  • আপডেটের সময় : ০৫:১০:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বৃহস্পতিবার বিকালের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত দিন লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যূনতম দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে সরবরাহের যে অবস্থা ছিল, ঠিক তেমনটাই ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন মন্ত্রী। বলেন, গ্যাস না থাকলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও বন্ধ হয়ে যায়। সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে বন্ধ থাকা কেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বিদ্যুৎ বিল নিয়ে ভুতুড়ে অভিযোগের বিষয়ে তার ভাষ্য, অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা প্রকৃত বিল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসেন না। তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে, আবার মার্চের তুলনায় জুনে তাপমাত্রা কম থাকলেও অনেক গ্রাহকের ব্যবহার বেড়ে গিয়েছিল।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল আমদানির অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী

আপডেটের সময় : ০৫:১০:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬