নিউইয়র্ক ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশমের বিদায় ও এমবাপ্পের গোল্ডেন বুটের লড়াই

  • আপডেটের সময় : ০৫:০৯:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় ফ্রান্সের। অন্যদিকে, আর্জেন্টিনার কাছে হেরে শেষ চার থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। সেমিফাইনালে হারা এই দুই দল মাঠে নামবে ‘তৃতীয় স্থান নির্ধারণী’ ম্যাচে।

এই ম্যাচটি হতে যাচ্ছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশমের ডাগআউটে শেষ ম্যাচ। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জেতে। ২০২২ সালের ফাইনালে ওঠে ফরাসিরা। 

এছাড়া টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। তাই ম্যাচটি জিতে দেশমকে এক জয় দিয়ে বিদায় জানাতে মুখিয়ে থাকবে ফরাসিরা।

অন্যদিকে, ব্যক্তিগত অর্জনের এক বড় লড়াই অপেক্ষা করছে কিলিয়ান এমবাপ্পের সামনে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে এই তারকার সামনে।

এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমান ৮ গোল করেছেন এমবাপ্পে। তবে অ্যাসিস্টের দিক থেকে পিছিয়ে আছেন এমবাপ্পে। মেসির ৪টি অ্যাসিস্টের বিপরীতে এমবাপ্পের অ্যাসিস্ট ৩টি। তাই এই মুহূর্তে দুই নম্বরে আছেন তিনি। ইংল্যান্ডের একটি গোল বা অ্যাসিস্ট এমবাপ্পেকে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: ভ্যান্স

১৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দেশমের বিদায় ও এমবাপ্পের গোল্ডেন বুটের লড়াই

আপডেটের সময় : ০৫:০৯:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬