নিউইয়র্ক ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার

  • আপডেটের সময় : ০৫:০৮:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপ সেরা স্পেন।  হাইভোল্টেজ ফাইনালের আগে হুঙ্কার দিয়ে আলবিসেলেস্তে শিবির বললো— ‘আমরা থামছি না’।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক রুদ্ধশ্বাস রূপকথার জন্ম দেয় আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ নিজেদের করে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোল আর্জেন্টিনাকে পৌঁছে দেয় ফাইনালে।

অনুশীলনের ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ক্যাপশনে লেখে, ‘আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটা ছোট পদক্ষেপ বাকি।’

অন্যদিকে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় স্পেন। তাদের চোখ এখন দ্বিতীয় বিশ্বকাপ ট্রফিতে। এর আগে ২০১০ সালে শিরোপা জিতেছিল স্প্যানিশরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার

আপডেটের সময় : ০৫:০৮:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬