নিউইয়র্ক ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

  • আপডেটের সময় : ০৬:৫৫:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছেন তারা। ভারত সফরের পাশাপাশি বাংলাদেশ নিয়েও পরিকল্পনা আছে সেলেসাওদের। এরই অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) হঠাৎ ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।

বিকেল তিনটার দিকে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স,গ্যালারি সব কিছু পরিদর্শন করেছেন। এমনকি ডাগ আউটের ও গ্যালারির চেয়ারে বসেও দেখেছেন। পরে কিংস অ্যারেনা পরিদর্শনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে খেলবে ৩ অক্টোবর।

ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল । যদিও ব্রাজিলের প্রতিনিধি দল কিংবা বাফুফে কোনো পক্ষ এনিয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।

‎‎ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

আপডেটের সময় : ০৬:৫৫:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬