নিউইয়র্ক ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা রিফাত চৌধুরীর জন‍্য সাহায্যের হাত বাড়ালেন জায়েদ খান

  • আপডেটের সময় : ০২:৪১:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।

চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন করেছেন এ অভিনেতা। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

শিল্পীর বিপদে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জায়েদ খান বলেন, ‘একজন শিল্পীর পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি। যতটা পারি, আমার সামর্থ্য অনুযায়ী শিল্পীর বিপদে পাশে দাঁড়াই। আমি চাই, প্রত্যেক শিল্পী যদি নিজেদের জায়গা থেকে বিপদগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ান, তাহলে কোনো শিল্পীকেই আর্থিক কষ্টে হাসপাতালের বিছানায় কাতরাতে হবে না।’

রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার চিকিৎসা ও আর্থিক সংকট নিয়ে আলোচনা চলছে।

জীবনের দীর্ঘ সময় কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পীর বর্তমান পরিস্থিতি নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে জায়েদ খানের আর্থিক সহায়তা তার চিকিৎসার ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্পীদের সংকটে একে অন্যের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জায়েদ খান। তার মতে, শিল্পীসমাজ নিজেদের জায়গা থেকে এগিয়ে এলে অসুস্থ বা বিপদগ্রস্ত কোনো শিল্পীকে চিকিৎসার জন্য আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে না।

উল্লেখ্য, জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শো-এর পাশাপাশি নতুন একটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘ভায়োলেন্স’ নামে একটি সিনেমার শুটিং শিগগিরই শুরু করবেন বলেও জানিয়েছেন এ অভিনেতা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অভিনেতা রিফাত চৌধুরীর জন‍্য সাহায্যের হাত বাড়ালেন জায়েদ খান

আপডেটের সময় : ০২:৪১:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬