নিউইয়র্ক ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড বুকে হাসান-মিরাজ

  • আপডেটের সময় : ০৩:৩০:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটে জয়ে বড় অবদান রাখেন দুই বোলার মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। প্রথম ইনিংসে বল হাতে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেন মিরাজ। 

২০১৯ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ভারতের কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারী স্পিনার হিসেবে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন মিরাজ। ২০১৩ সালের পর অস্ট্রেলিয়ায় পাঁচ উইকেট নেওয়া সফরকারী স্পিনার হলেন কুলদীপ ও মেহেদী। ২০১০ সালে সর্বশেষ অ্যাডিলেডে পাঁচ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ড স্পিনার গ্রায়েম সোয়ান। 

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মিরাজ। এ নিয়ে চতুর্থবার এক টেস্টে পঞ্চাশোর্ধ্ব রান ও পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন মিরাজ। যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাংলাদেশের হাসান। এক টেস্টে ১১১ রানে ৯ উইকেট শিকারে কোনো টেস্ট ম্যাচে বাংলাদেশের কোনো পেসারের দ্বিতীয় সেরা পরিসংখ্যান। এছাড়া অস্ট্রেলিয়ায় নিজের অভিষেক টেস্টে কোনো সফরকারী পেসারের এটি তৃতীয় সেরা পারফরম্যান্সে। এর আগে ১৯৯০ সালে এমসিজিতে পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং ১৯২৪ সালে একই মাঠে ইংল্যান্ডের মরিস টেট ১১টি করে উইকেট নিয়েছিলেন। আকরাম ১৬০ রান ও টেট ২২৮ রান খরচ করেছিলেন। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আত্মসমর্পণ করে ইরানকে সাদা পতাকা ওড়ানোর আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

ডলার দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড বুকে হাসান-মিরাজ

আপডেটের সময় : ০৩:৩০:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬