নিউইয়র্ক ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড

  • আপডেটের সময় : ০৭:০২:৫৪ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রানের পাহাড় গড়ার ধারাবাহিকতায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। শনিবার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ পায় তারা।

এতেই অনন্য ইতিহাস রচনা করেছে টিম ইন্ডিয়া।চলতি ২০২৬ সালেই এটি ভারতের নবমবারের মতো ২০০ বা তার বেশি রান করার কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে আর কোনো দল এক বর্ষপঞ্জিতে এতবার দুই শতাধিক রান সংগ্রহ করতে পারেনি। 

আগের বিশ্বরেকর্ডটিও ছিল ভারতেরই দখলে—২০২৪ সালে ২৬ ম্যাচ খেলে তারা ৯ বার দুই শতাধিক রান করেছিল। তবে এবার মাত্র ২৩ ম্যাচেই সেই মাইলফলকে পৌঁছে নিজেদের রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে গেল ভারত। চলতি বছর ভারতের সামনে আরও বেশ কিছু ম্যাচ ও সিরিজ বাকি থাকায় বছর শেষে এই রেকর্ডটি আরও অনেকদূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের ২১৯ রানের জবাবে জিম্বাবুয়ে ১৭.৫ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। ৯০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় ভারত। ম্যাচসেরা ইশান কিশান ৪৪ বলে ৯ চার আর ২ ছক্কায় খেলেন ৮১ রানের ইনিংস। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড

আপডেটের সময় : ০৭:০২:৫৪ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬