নিউইয়র্ক ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও পারভেজের ৫ উইকেট শিকার, সিরিজ নিশ্চিত বাংলাদেশের যুবাদের

  • আপডেটের সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার ৫ উইকেট শিকার করলেন শেখ পারভেজ জীবন। সেইসঙ্গে দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিনের দায়িত্বশীল ব্যাটিং। এতেই মালয়েশিয়াকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মালয়েশিয়াকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ১৭৬ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস। দলের পক্ষে একাই লড়াই করে সেঞ্চুরি তুলে নেন ওপেনার আসলাম খান বিন মালিক। ১০৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় খেলেন ১০০ রানের দারুণ ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে সাইফ উল্লাহ মালিকের ব্যাট থেকে। 

বাংলাদেশের হয়ে ৮ ওভারে ২৩ রান দিয়ে ২ মেডেনসহ ৫ উইকেট নেন শেখ পারভেজ জীবন। প্রথম ম্যাচে ১৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই চাপ সামাল দেন দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিন। দুজনের দায়িত্বশীল জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। 

দেবাশিষ ৪১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর আহরার ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করেন। এতেই ৩১.৫ ওভারেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবারও পারভেজের ৫ উইকেট শিকার, সিরিজ নিশ্চিত বাংলাদেশের যুবাদের

আপডেটের সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬