নিউইয়র্ক ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টাইন সহকারী কোচের কড়া সমালোচনা করে ওলমো বললেন, ‘তিনি মিথ্যা বলেছেন’

  • আপডেটের সময় : ০৬:৪৯:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মারামারিতে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার ফুটবলাররা। সেখানে যোগ দেন আলবিসেলেস্তেদের কোচিং স্টাফও। বিতর্কিত আচরণের জন্য স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। তবে আর্জেন্টিনার সহকারী কোচ দুঃখ প্রকাশ করে যা বলেছেন, তা মিথ্যা দাবি করেছেন স্প্যানিশ তারকা।

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়েছিল। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, দানি ওলমোর ঘাড় ধরে ধাক্কা দেন আয়ালা। পরে অবশ্য ক্ষমা চেয়ে আর্জেন্টাইন সহকারী কোচ বলেছেন, ‘ওলমো কিছু একটা বলেছিলেন, তারই প্রতিক্রিয়া ছিল এটা।’আয়ালার এই মন্তব্যকে মিথ্যা দাবি করে কড়া সমালোচনা করেছেন ওলমো। কাতালান সংবাদমাধ্যম দিয়ারি দে তেরেসা-কে তিনি বলেন, ‘কোনো একজন বলছেন, তিনি দুঃখিত। কিন্তু তিনি কোনো একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় ঘুষি মেরেছেন যুক্তি দিচ্ছেন, এটা নিশ্চয় দুঃখ প্রকাশ করা নয়।

কারণ তিনি মিথ্যা বলছেন। আমি তাকে কিছুই বলেছিলাম না। তাই তাকে ক্ষমা চাওয়ার দরকার নেই।’ওলমো আরও বলেন, ‘ভুল নয়, বিনয়, সততা ও মর্যাদার সঙ্গে তা স্বীকার করার সাহসই আমাদের প্রকৃত পরিচয় তুলে ধরে। যখন আমার সন্তান, আমার পরিবার এবং ওই সব ভক্তরা ম্যাচ দেখে, তখন আমাদের লড়াই ও জয়ের ধরন এবং সবকিছুর উপরে আমাদের আচরণ দিয়ে তাদের গর্বিত করতে চাই। কারণ আমাদের খেলোয়াড়দের কাছে ফুটবলের গুরুত্ব সন্তানদের ও নতুন প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত। এর সঙ্গে একটি বড় দায়িত্বও চলে আসে।’

গত বুধবার ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চাওয়ার সময় আয়ালা ওলমোকে ঘুষি মারার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘অবশ্যই আমি দুঃখিত। আমার অবস্থানের কারণে, আমি কোনো অনুভূতি বা অপর পক্ষের কাছ থেকে পাওয়া কোনো কিছুকে আমার মেজাজ বা কাজের ওপর প্রভাব ফেলতে দিতে পারি না।’

তিনি আরও বলেছিলেন, ‘আমাদের এখানেই সীমারেখা টানা প্রয়োজন। তারা যেমনটা বলছে, এটা ঘুষি ছিল না। এটা ধাক্কার চেয়ে বেশি কিছু ছিল না। সে কিছু একটা বলেছিল, এটা তার প্রতিক্রিয়া ছিল। তার সঙ্গে সামনাসামনি দেখা হলে অবশ্যই আমি ক্ষমা চাইব।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আর্জেন্টাইন সহকারী কোচের কড়া সমালোচনা করে ওলমো বললেন, ‘তিনি মিথ্যা বলেছেন’

আপডেটের সময় : ০৬:৪৯:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬