নিউইয়র্ক ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি

  • আপডেটের সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে অপেক্ষার পালা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। বিদায়ী সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জন্য তৈরি করা হয়েছে বিশেষ নকশার জার্সি।

মেসি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই জার্সির আভাস দিয়েছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন তিনি। পাশে হ্যাঙ্গারে ঝোলানো ছিল আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেখানে নতুন একটি ১০ নম্বর জার্সি ঝুলিয়ে দেন মেসি।

ভিডিওটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ…আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই…আজীবনের জন্য স্মারক এক পোশাক।’

বিদায়ী ম্যাচের জন্য তৈরি জার্সিটির নকশাতেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য। হালকা নীল রঙের জার্সিটির মাঝ বরাবর লম্বালম্বিভাবে সাদা স্ট্রাইপ রাখা হয়েছে। পেছনে খেলোয়াড়দের নাম ও নম্বর সোনালি রঙে বিশেষ নকশায় লেখা হয়েছে। এর সঙ্গে ‘সান অব মে’ প্রতীকটিও ভিন্ন শৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে।

মেসির ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমার। মন্তব্যে করতালির ইমোজি দেন তিনি। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তোও মেসিকে উদ্দেশ করে লিখেছেন, ‘যদি কখনো না যেতেন। আপনাকে ভীষণ মিস করব।’

আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। সেখানেই দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ উপস্থিতি হওয়ার কথা রয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। এরপর থেকেই তাকে ঘরের মাঠে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। মেসির শেষ ম্যাচটি দেশের দর্শকদের সামনে আয়োজনের উদ্যোগ নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এদিকে মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দামও প্রকাশ করেছে এএফএ। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম ৫২ থেকে ২৭৮ ইউরো পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফরাসি ওয়েবসাইট ‘ফুট মেরকাতো’র প্রতিবেদনে বলা হয়েছে, এএফএর অফিশিয়াল ওয়েবসাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরো দামের টিকিটও রাখা হয়েছে। শিশুদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ ইউরো।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি, পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার

কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব: ট্রাম্প

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি

আপডেটের সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬