নিউইয়র্ক ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকার ভুয়া সনদ নিয়ে দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক

  • আপডেটের সময় : ০১:১৮:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ার কথা স্বীকার করে সুইজারল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়লেন সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা। সোমবার (২১ সেপ্টেম্বর) সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

জাকা নিজে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করার পরেই বোর্ড ও খেলোয়াড়ের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক ফুটবলের এই উইন্ডো শেষ হওয়ার পর জাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গ্রানিত জাকা লিখেছেন, ‘মানসিক অস্থিরতার সেই মুহূর্তে সঠিক উপায়ে সংশয় দূর না করে আমি ভুলবশত একটি ভুয়া টিকাদান সনদ জোগাড় করে ফেলি। আজ আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, কাজটা একদম ঠিক হয়নি। এটা একটা মারাত্মক ভুল ছিল। আমি গভীরভাবে দুঃখিত।’

জাকার এই দায়িত্বশীল আচরণকে স্বাগত জানিয়েছেন সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার কানাবেল। এক বিবৃতিতে তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় গ্রানিত পুরো ঘটনাটি আমাদের জানায় এবং একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই।’

নেশনস লিগে উত্তর মেসিডোনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে হোম ম্যাচের প্রস্তুতি নিতে তুরস্কের বেলেকে শুরু হয়েছে সুইজারল্যান্ডের প্রশিক্ষণ ক্যাম্প। কানাবেল বলেন, ‘দলীয় স্বার্থ ও স্থিরতার কথা ভেবে এই ক্যাম্পটা তাকে ছাড়াই সম্পন্ন করার যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে স্থিরতা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি, পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার

কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব: ট্রাম্প

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

করোনার টিকার ভুয়া সনদ নিয়ে দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক

আপডেটের সময় : ০১:১৮:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬