নিউইয়র্ক ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো

  • আপডেটের সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল তারকা ও ব্যালন ডি’অর বিজয়ী রোনালদিনহো ইতালীয় ফুটবলের তৃতীয় সারির প্রতিযোগিতা ‘সিরি সি’-র দল রাভেনা এফসির অন্যতম অংশীদার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতালিতে পৌঁছে ক্লাবটির পরিচালনাকার্যক্রমের দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা।

রোনালদিনহোর রাভেনায় যোগ দেওয়ার খবরের পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে তার মাঠে ফেরার সম্ভাবনা। সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর।

গত জুনে রাভেনা এফসির মালিকানা ও পরিচালনার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি খেলোয়াড় হিসেবেও রোনালদিনহোর নাম আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। ফলে দীর্ঘ বিরতির পর তাকে আবারও বুট পায়ে মাঠে দেখা যেতে পারে এমন জোরালো জল্পনা তৈরি হয়েছে।

তবে রাভেনার হয়ে খেলবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি ব্রাজিলিয়ান এই জাদুকর। নিজের প্রতিক্রিয়ায় রোনালদিনহো বলেছেন, রাভেনা এফসির হয়ে মাঠে নামতে পারলে অবশ্যই দারুণ লাগবে। তবে এ বিষয়ে আমি নিশ্চিত করে কিছু জানি না; সবকিছু নির্ভর করছে ক্লাবের সভাপতি ও প্রধান কোচের সিদ্ধান্তের ওপর। আমরা আশা করছি দলটি ভালো পারফর্ম করবে, আর আমি এখানে এসেছি ক্লাবকে সার্বিকভাবে সহযোগিতা করতে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইতালির রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো

আপডেটের সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬