নিউইয়র্ক ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইনিংস ব্যবধানে হারের পর শান্ত বললেন, ‘কোনো অজুহাত নয়’

  • আপডেটের সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতেন গিয়েই ইতিহাস গড়ে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। তবে সিরিজের শেষটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এমন বাজের হারের পর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে কোনো অজুহাত দিতে চান না তিনি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের হতাশাজনক ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘সত্যি বলতে খুবই হতাশাজনক। তবে আমি মনে করি টস একটা বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে প্রথম ইনিংসে যেখানে ব্যাটিং বেশ কঠিন ছিল। সত্যি বলতে তিনটা ইনিংসই বেশ কঠিন ছিল, তবে কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি।’

অস্ট্রেলিয়ার বোলিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা খুব ভালো বোলিং করেছে, তাই চ্যালেঞ্জটা ছিলই। আমার এখনও মনে হয় সামনে এগোনোর জন্য কিছু জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’

২৩ বছর পর এমন উইকেট ও কন্ডিশনে খেলা বেশ কঠিন বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম তাহলে খেলোয়াড়রা মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারতো।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইনিংস ব্যবধানে হারের পর শান্ত বললেন, ‘কোনো অজুহাত নয়’

আপডেটের সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬