নিউইয়র্ক ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে শিক্ষা অনিশ্চয়তায় ১ লাখ ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী

  • আপডেটের সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইয়েমেনে চলমান সংঘাতে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তায় ও মারাত্মক বিঘ্নিত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ২০টি শিশুবান্ধব স্থান ও অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণসহ সুরক্ষামূলক সেবা প্রদান শুরু করেছে সংস্থাটির জরুরি সহায়তা দল।

ইউনিসেফ এক বার্তায় উল্লেখ করে, ‘সংঘাতের কারণে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়া কোনোভাবেই উচিত নয়।’

গত শুক্রবারের তথ্যানুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ এবং পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের ফলে বহু পরিবার নিজ ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ইউনিসেফ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সঙ্গে যৌথভাবে বাস্তুচ্যুত হওয়া ১৪ হাজারের বেশি মানুষকে জরুরি সহায়তা প্রদান করছে।

কয়েক বছরের আপেক্ষিক শান্তির পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক সংঘাত ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও একাধিক প্রদেশ দখল করে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় এবং ২০১৫ সালে ইয়েমেন সরকারকে সমর্থন জানাতে সেখানে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশ্মীরে ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট

ভাঙনের পথে যুক্তরাজ্য

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইয়েমেনে শিক্ষা অনিশ্চয়তায় ১ লাখ ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী

আপডেটের সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬