নিউইয়র্ক ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙনের পথে যুক্তরাজ্য

  • আপডেটের সময় : ০৩:৪৯:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য কী এবার ভেঙে পড়তে পারে? দেশটির অখণ্ডতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে শুরু করেছে। কারণ, ব্রিটেনের তিন স্বশাসিত রাষ্ট্র একযোগে স্বাধীনতার জন্য গণভোটের দাবিতে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। ওয়েস্টমিনস্টারকে চাপে রাখতে নিজেদের দাবিদাওয়া নিয়ে গতকাল সোমবারই বৈঠকে বসার কথা স্বশাসিত ঐ তিন দেশের নেতাদের।

ব্রিটেনের বিভাজনের সম্ভাবনা নিয়ে এই বিতর্কের কেন্দ্রে রয়েছে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। তিন স্বশাসিত রাষ্ট্রই সম্প্রতি ওয়েস্টমিনস্টারের (ব্রিটেনের কেন্দ্রীয় প্রশাসন) বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে। গতকাল সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে বৈঠকে বসার কথা তিন স্বশাসিত রাষ্ট্রের নেতাদের।

কার্ডিফের এক পাঁচতারা হোটেলের ঐ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়, তার ভিত্তিতে পরবর্তী গতিবিধি স্থির করতে পারে এই তিন স্বশাসিত রাষ্ট্র। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, নিজেদের সাংবিধানিক ভবিষ্যত্ নির্ধারণের অধিকার এবং স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের দাবিতে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে পারেন নেতারা। অনুমান করা হচ্ছে, ওয়েস্টমিনস্টারের ওপর চাপ তৈরির জন্যই এই যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশ্মীরে ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট

ভাঙনের পথে যুক্তরাজ্য

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভাঙনের পথে যুক্তরাজ্য

আপডেটের সময় : ০৩:৪৯:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬