নিউইয়র্ক ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের এয়ারলাইন্সের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’: চীন

  • আপডেটের সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানি এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা প্রকাশ করেছে চীন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে ইরানি বিমান সংস্থাগুলোর বিশ্বব্যাপী কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পর বেইজিং এই প্রতিক্রিয়া জানায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনহীন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিহীন যেকোনো একতরফা বেআইনি নিষেধাজ্ঞার বিপক্ষে চীন সবসময় অবস্থান নেয়। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার শীর্ষ সম্মেলনের ঠিক আগে এই বিবৃতি এলো।

এর আগে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার চাপে কয়েক দিনের মধ্যে বিশ্বজুড়ে ইরানি সব বিমান সংস্থার কার্যক্রম স্তব্ধ হয়ে যাবে। তিনি স্পষ্ট জানান, ইরানি বিমানকে জ্বালানি বা অবতরণ সেবা দিলে এবং টিকিট বিক্রি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ডলার লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান আন্তর্জাতিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হরমুজ প্রণালী অবরুদ্ধ করলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফিয়ে অনেক বেড়ে যায়।

এমন পরিস্থিতিতে চলতি মাসে মার্কিন অর্থ মন্ত্রণালয় বাকি থাকা সব ইরানি এয়ারলাইন্স এবং তাদের বিমান খাতকে সহায়তা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে। বেসেন্ট একে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণার মাধ্যমে তেহরানের আর্থিক রসদ পুরোপুরি বন্ধ করার কৌশল হিসেবে উল্লেখ করেন।

সূত্র: আল আরাবিয়া

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের এয়ারলাইন্সের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’: চীন

আপডেটের সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬