নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

  • আপডেটের সময় : ১২:১৭:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুদ্ধ অবসানের প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকের কথা বিবেচনা করছেন। বুধবার (১১ নভেম্বর) মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্যেষ্ঠ সহযোগী এবং বিদেশি সমকক্ষদের জানিয়েছেন, তিনি তেহরানের সঙ্গে ভ্যান্সের ‘আলোচনা পুনরায় শুরু করার’ বিষয়ে উন্মুক্ত রয়েছেন এবং তাকে আলোচনার অনুমোদন দিয়েছেন। ভ্যান্স গত অক্টোবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাইকে বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, তবে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভ্যান্স ও রেজাইয়ের সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে দোহাকে বিবেচনা করা হচ্ছে। তবে আলোচনা পুনরায় শুরু করার আগে ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানানোয় এই কূটনৈতিক প্রচেষ্টা বড় বাধার মুখে পড়েছে।

জার্নালের উদ্ধৃত মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের মতে, মধ্যস্থতাকারীরা বড় ধরনের হামলার ঝুঁকি কমাতে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে আরও দূরে সরিয়ে নেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ শিথিল করার প্রস্তাব দিয়েছেন। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে পঁচিশটি ট্যাংকার চলাচলের অনুমতি দেবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের দাবিগুলোকে ‘অবাস্তব’ বলে অভিহিত করলেও জানিয়েছেন, তেহরান তাদের অবস্থান পরিবর্তন করলে ওয়াশিংটন কূটনীতির জন্য প্রস্তুত রয়েছে। তবে ইরানি কূটনীতিকরা ব্যক্তিগতভাবে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং কিছু আঞ্চলিক মধ্যস্থতাকারীও আগামী কয়েক দিনের মধ্যে কোনো চুক্তি হওয়ার বিষয়ে সন্দিহান।

সূত্র: গালফ নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আপডেটের সময় : ১২:১৭:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬