নিউইয়র্ক ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেটের সময় : ০১:১৯:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কাছে আনুমানিক ২৮০ কোটি (২.৮ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের একটি বিশাল অস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তা এবং পরিকল্পনার সঙ্গে পরিচিত সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই সামরিক সহায়তার আওতায় ইসরায়েলকে ৪০ হাজার উচ্চমাত্রার বিস্ফোরক বোমা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ২০ হাজার ‘এমকে৮৪’ ২ হাজার পাউন্ডের সাধারণ ফ্রি-ফল বোমা এবং মার্কিন নৌবাহিনীতে ব্যবহৃত ২০ হাজার ‘বিএলইউ-১১৭’ বহুমুখী ভারী বোমা।

সরবরাহ করতে যাওয়া এসব বোমার বিভিন্ন সংস্করণ রয়েছে, যার মধ্যে কিছু মাটির গভীরে থাকা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং অন্যগুলো ভূ-পৃষ্ঠের ওপর বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে।

এপির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কংগ্রেসকে এই সম্ভাব্য চুক্তির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এই ক্রয়ের সিংহভাগ অর্থই প্রদান করা হবে বৈদেশিক সামরিক অর্থায়ন তহবিলের মাধ্যমে, যেখানে আমেরিকান করদাতাদের অর্থ ইসরায়েলকে দেওয়া হয় পুনরায় যুক্তরাষ্ট্রের কাছ থেকেই এসব অস্ত্র কেনার জন্য।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপি বার্তা সংস্থাকে জানান, ‘সকল বৈদেশিক অস্ত্র বিক্রি নির্দিষ্ট নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে।’ তবে প্রক্রিয়াধীন কোনো চুক্তি নিয়ে তিনি সরাসরি মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড 

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেটের সময় : ০১:১৯:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬