নিউইয়র্ক ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে: মেসি 

  • আপডেটের সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া হয়নি আলবিসেলেস্তেদের।

এমনকি ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপেও ট্রফি ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে। এই হতাশার মাঝেও বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে মেসি জানিয়েছেন, এই হারের ক্ষত সারতে অনেক সময় লাগবে।

ফাইনাল হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা প্রকাশ করেন মেসি। সেখানে তিনি লিখেছেন, ব্যথাটা অনেক গভীর এবং এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চাই।

স্প্যানিশ ফুটবলারদের হাতে ছিল ভিন্ন ভিন্ন পতাকা, কারণ কী?

মেসি আরও লিখেছেন, যে ম্যাচগুলোতে আমরা সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেগুলো আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। একটি পুরো দেশের সমর্থন, এই দলের পরিশ্রম ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছে।

ফাইনালে হারলেও এই আর্জেন্টিনা দলের অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন মেসি। তার মতে, টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা নিজেই একটি বড় সাফল্য। তিনি লিখেন, আজ আমরা যা করেছি, তার মূল্যায়ন করা কঠিন। কিন্তু এই দলটি টানা দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লেখেন, প্রতিটি শুভেচ্ছা এবং প্রতিটি বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ। আবারও আমরা একটি জাতি হিসেবে একত্রিত হতে পেরেছি এবং সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগ করে নিয়েছি।

নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মেসি। সংক্ষিপ্ত এক বাক্যে তিনি লিখেছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে: মেসি 

আপডেটের সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬