নিউইয়র্ক ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইনস্টাগ্রামের ‘ইনস্টান্টস’ ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

  • আপডেটের সময় : ১১:৪৭:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

একবার দেখার পরই স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে ছবি ও ছোট ভিডিও। এমন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘জ্যাপস’ নামের নতুন এই ফিচারে সরাসরি ক্যামেরা দিয়ে ধারণ করা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করা যাবে, যা প্রাপকের চ্যাটে স্থায়ীভাবে থাকবে না।

নতুন ফিচারটির সন্ধান মিলেছে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ। তবে এটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। এমনকি বেটা পরীক্ষকদের জন্যও ফিচারটি উন্মুক্ত করা হয়নি।

জ্যাপস ব্যবহারে হোয়াটসঅ্যাপের ক্যামেরা থেকেই ছবি তোলা বা ছোট ভিডিও ধারণ করে পাঠানো যাবে। ফোনের গ্যালারিতে আগে থেকে থাকা ছবি কিংবা ভিডিও পাঠানোর সুযোগ নাও থাকতে পারে। অর্থাৎ, তাৎক্ষণিকভাবে ধারণ করা মুহূর্ত শেয়ার করাই হবে এই ফিচারের প্রধান উদ্দেশ্য।

সাধারণ ছবি বা ভিডিও পাঠানোর ক্ষেত্রে সেগুলো চ্যাটে থেকে যায়, যতক্ষণ না ব্যবহারকারী নিজে মুছে ফেলেন। জ্যাপসের ক্ষেত্রে নিয়মটি হবে ভিন্ন। প্রাপক একবার কনটেন্টটি দেখার পর তার কাছে সেটি আর দৃশ্যমান থাকবে না।

ইনস্টাগ্রামের ‘ইনস্টান্টস’ ফিচারের আদলে তৈরি হচ্ছে জ্যাপস। ইনস্টান্টসে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। তবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, তা এখনো জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অ্যাপের চ্যাটস ট্যাবে থাকা বজ্রপাতের আইকনে চাপ দিলে জ্যাপসের জন্য বিশেষ ক্যামেরা চালু হতে পারে। সেখান থেকে ছবি বা ভিডিও ধারণ করে সরাসরি পাঠানো যাবে। একাধিক জ্যাপস পাঠালে সেগুলো আলাদা মেসেজের পরিবর্তে একটি মেসেজের মধ্যে একসঙ্গে দেখানোর ব্যবস্থাও থাকতে পারে। এ ক্ষেত্রে মোট কনটেন্টের সংখ্যাও দেখা যেতে পারে।

ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ এবং কন্টাক্টের সঙ্গে জ্যাপস শেয়ার করার সুযোগ থাকতে পারে। এমনকি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ফিচারটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। প্রাপক ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন কিংবা টেক্সট মেসেজে উত্তর দিতে পারবেন।

গোপনীয়তার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। জ্যাপসের মাধ্যমে পাঠানো ছবি ও ভিডিও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকতে পারে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কারও সেগুলো দেখার সুযোগ থাকবে না।

তবে প্রাপক একবার দেখার পর কনটেন্টটি হারিয়ে গেলেও প্রেরকের চ্যাটে সেটি থেকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, একই ছবি বা ভিডিও দেখার ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের অভিজ্ঞতা আলাদা হতে পারে।

সূত্র: নিউজ ১৮

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এবার ইনস্টাগ্রামের ‘ইনস্টান্টস’ ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

আপডেটের সময় : ১১:৪৭:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬