নিউইয়র্ক ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মিরাজকে স্টার্ক বললেন, ‘আমার ভুল হয়েছে’

  • আপডেটের সময় : ০৫:২০:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। কী নিয়ে তখন কথা কাটাকাটি হয়েছিল তৃতীয় দিন শেষে বিস্তারিত জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। 

মিরাজ বলেন, ‘ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল সে (স্টার্ক), আমিও আবার বলটা দেখতে পারিনি। তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আজ সকালে ও (স্টার্ক) আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, “না, ঠিক আছে। এটাও আমার ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।”

ঘটনাটি ঘটে দ্বিতীয় দিনে ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা পঞ্চম বলে পয়েন্টে বল ঠেলে দিয়ে রান নিতে দৌড় দেন মিরাজ। নিয়ম অনুযায়ী বোলারদের মতো ব্যাটারদেরও দৌড়ানোর সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ (প্রোটেক্টেড এরিয়া) এড়িয়ে চলতে হয়। 

কিন্তু মিরাজ দৌড় শুরুর সময় স্টার্কের দিকে তাকিয়ে থাকলেও পরে বলের দিকে দৃষ্টি সরিয়ে ফেলেন এবং যখন আবার সামনে তাকান, ততক্ষণে স্টার্কের প্রায় মুখোমুখি হয়ে যান। ঘুরে যাওয়ার বদলে তিনি পিচের মাঝ দিয়েই ছুটে যান, যা আম্পায়ার কুমারা ধর্মসেনার নজর এড়ায়নি।

রান শেষ হওয়ার আগেই ধর্মসেনা সরাসরি মিরাজের কাছে গিয়ে সুরক্ষিত এলাকা দিয়ে দৌড়ানোর জন্য সতর্ক করেন। মিরাজ তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দেন যে বল দেখতে গিয়ে তিনি সামনে কী আছে বুঝতে পারেননি।

এই ঘটনার জেরেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক বলেছিলেন, এটি তার ফলো-থ্রুর জায়গা, মিরাজকে উইকেট ছেড়ে দিতে হবে। জবাবে মিরাজ বলেছিলেন, বল দেখার কারণে তিনি সামনে কিছু দেখতে পাননি। নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরও একবার মন্তব্য করতে শোনা যায়— ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, আহত অন্তত ৫ জন

হরমুজ দখলের বিষয়ে ‘মজা’ করেছেন ট্রাম্প: মার্কিন সংবাদমাধ্যম

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এবার মিরাজকে স্টার্ক বললেন, ‘আমার ভুল হয়েছে’

আপডেটের সময় : ০৫:২০:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬