নিউইয়র্ক ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ডার্টি বোম্ব ও রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার ছক ইরানের

  • আপডেটের সময় : ০১:৩৯:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে ইরান। এমনই আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি এই বিষয়টি নিয়ে বৈঠক করেছেন সিনিয়র মার্কিন কর্মকর্তারা। সেখানে মার্কিন সেনা ও প্রশাসনের কর্মকর্তারা সম্ভাব্য বিপদ মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। তবে ইরানের সেই সক্ষমতা আছে কিনা সেটিও ভাবছেন গোয়েন্দারা।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তৈরি ডার্টি বোমা ওয়াশিংটন ও নিউ ইয়র্কের মতো বড় শহরে বিপর্যয় সৃষ্টি করতে পারে। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের পক্ষ থেকে আমেরিকার মাটিতে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার যে দাবি করা হয়েছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, পাচারকারীদের মাধ্যমে ইতিমধ্যেই আমেরিকার ভিতরে ডার্টি বোমা লুকিয়ে রাখতে পারে ইরান। যে কোনো সময় সেই বোমা ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও এই দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিত প্রমাণ এখনো সামনে আসেনি।

ডার্টি বোমা হামলার আশঙ্কা কেন?

ইরানের পাচার চক্র বেশ শক্তিশালী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে বহু ইরানি নাগরিক বসবাস করেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরান যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই সব বিষয় মাথায় রেখেই সতর্ক মার্কিন গোয়েন্দারা। ডার্টি বোমা হামলার জন্য যুদ্ধবিমান বা ড্রোনের প্রয়োজন হয় না। সাধারণ বিস্ফোরকের মতোই মাটি থেকে এই বোমা ব্যবহার করা সম্ভব। তবে এই ধরনের হামলা চালানো যে অত্যন্ত সহজ, এমনটা মনে করার কোনো কারণ নেই।

তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তৈরি এই বোমা গুরুতর বিপদের কারণ হতে পারে। বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এতে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি আতঙ্ক ও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

ইরান যুদ্ধ শেষ করতে শি ও পুতিনের সাহায্য চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। কোয়াড ও আসিয়ান সম্মেলন শেষে ম্যানিলা থেকে চীনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি অ্যাপেক সম্মেলনে অংশ নিবেন। ঐ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ট্রাম্পের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন কি না? জবাবে ট্রাম্প জানান, সুযোগ পেলে পুতিনের সঙ্গে বৈঠক করার চেষ্টা করবেন। —সিএনএন

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ওয়াশিংটনে ডার্টি বোম্ব ও রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার ছক ইরানের

আপডেটের সময় : ০১:৩৯:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬