নিউইয়র্ক ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট উইন্ডিজ সিরিজে লিটনকে পাওয়ার আশায় বাংলাদেশ

  • আপডেটের সময় : ১২:৩৮:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লিটন দাসের চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। হিপ জয়েন্টে অস্বস্তির কারণে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যান এই উইকেটরক্ষক ব্যাটার। তবে স্ক্যানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। আগামী কয়েক দিনের পর্যবেক্ষণের পর তার চোটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির মেডিকেল বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তার আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে লিটনকে পাওয়া যাবে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি।

সোমবার (১৯ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন। এ সময় তার হালকা ফিজিওথেরাপিও করা হয়। বিসিবির মেডিকেল কমিটির এক সদস্য বলেন, ‘লিটন আজ আমাদের কাছে এসেছিল। স্ক্যান রিপোর্টে উল্লেখযোগ্য খারাপ কিছু পাওয়া যায়নি, তবে পেশিতে সামান্য সমস্যা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ হালকা ফিজিওথেরাপি করিয়েছি। আগামীকালও হালকা ফিজিওথেরাপি হবে। এরপর দুই দিন পর্যবেক্ষণ করে তার চোটের অবস্থা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। তবে পুরোপুরি সেরে ওঠার অগ্রগতি না দেখে কোনো সিদ্ধান্ত নিতে চায় না মেডিকেল বিভাগ। হিপ জয়েন্টে আপাতত বড় কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন বিসিবির ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ওয়েস্ট উইন্ডিজ সিরিজে লিটনকে পাওয়ার আশায় বাংলাদেশ

আপডেটের সময় : ১২:৩৮:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬