নিউইয়র্ক ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-শ্রীলঙ্কাকে শাস্তি দিলো আইসিসি 

  • আপডেটের সময় : ১২:৪০:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩৭ রানে হারিয়ে শুভসূচনা করেছে পাকিস্তান। তব সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে দুই দলকে জরিমানা করেছে আইসিসি। 

পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ার পর লক্ষ্যমাত্রার মধ্যে দুই ওভার কম বল করেছে পাকিস্তান। আর শ্রীলঙ্কা কম করেছে এক ওভার। অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগগুলো এনেছেন। ফলে শাস্তি পেয়েছে দুই দলই।

ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া প্রস্তাবিত শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তান-শ্রীলঙ্কাকে শাস্তি দিলো আইসিসি 

আপডেটের সময় : ১২:৪০:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬