নিউইয়র্ক ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন সময়েও ইনফান্তিনোকে আর্জেন্টিনা ও মেক্সিকোর সমর্থন

  • আপডেটের সময় : ০৫:২৩:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তীব্র চাপের মুখে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ইতোমধ্যে কড়া অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের সংস্থা কনকাক্যাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন। এছাড়া ইংল্যান্ড, ওয়েলস, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার মতো কয়েকটি দেশও প্রকাশ্যে তার প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

তবে এই সংকটের মধ্যেও ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। দুই দেশের ফুটবল কর্তৃপক্ষই ফিফার সাংগঠনিক কাঠামো ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে বর্তমান সভাপতি ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল হওয়ার পর ইনফান্তিনোর বিরুদ্ধে সবচেয়ে সরব হয়েছে কনকাক্যাফ। সংস্থাটি ফিফার প্রশাসনিক কাঠামো ও নেতৃত্বের বিষয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি জানিয়েছে। অন্যদিকে উয়েফা শুরু থেকেই এই উদ্যোগের কড়া সমালোচনা করে আসছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। 

এছাড়া এএফসিও ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা ও সদস্য দেশগুলোর সঙ্গে অর্থবহ আলোচনার দাবি তুলেছে। এ ছাড়া আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো পুরো ঘটনাকে শুধু প্রশাসনিক ভুল নয়, বরং ক্ষমতার অপব্যবহারের উদাহরণ বলেও মন্তব্য করেছে।

এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফা সভাপতির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ইনফান্তিনোকে পাঠানো এক চিঠিতে এএফএ গত এক দশকে বিশ্ব ফুটবলের উন্নয়ন ও ফিফার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগে তার অবদানের প্রশংসা করেছে। একই সঙ্গে তারা স্বীকার করেছে, সাম্প্রতিক বাণিজ্যিক প্রস্তাবটি প্রয়োজনের তুলনায় বেশি বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে। তবে সংস্থাটির মতে, এই পরিস্থিতির সমাধান নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

অন্যদিকে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ) জানিয়েছে, ফিফার ২১১টি সদস্য দেশের গণতান্ত্রিক সিদ্ধান্তের বাইরে গিয়ে সভাপতিকে অপসারণের কোনো উদ্যোগ তারা সমর্থন করবে না। সংস্থাটি ফিফার সাংবিধানিক কাঠামোকে সম্মান জানিয়ে বর্তমান প্রশাসনের সঙ্গেই কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৫৬ যাত্রী নিয়ে ইতালির বিমানবন্দরে ৬ ঘণ্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কঠিন সময়েও ইনফান্তিনোকে আর্জেন্টিনা ও মেক্সিকোর সমর্থন

আপডেটের সময় : ০৫:২৩:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬