নিউইয়র্ক ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার থেকে ৭৪৭ জেট উপহার পাওয়ার কথা জানালেন ট্রাম্প

  • আপডেটের সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্সিয়াল বিমানগুলোর বয়স বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ব্যবহারের জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে একটি বোয়িং ৭৪৭ বিমান ধারে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাতারের শাসক সেটি ধার না দিয়ে একেবারে উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে দেওয়ার প্রস্তাব করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, কেউ কোনো উপহার দিলে তা গ্রহণ করাই নিয়ম এবং কাতারের আমিরের তরফ থেকে বোয়িং ৭৪৭ পাওয়ার পর তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বর্তমান এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত বিমানগুলোর বয়স ৩৫ বছর পার হওয়ায় নতুন বিমান হস্তান্তরের অন্তর্বর্তীকালীন সময়ে ট্রাম্প কাতারের আমিরের কাছে বিমানটি ব্যবহারের জন্য অনুরোধ করেছিলেন।

ট্রাম্পের ভাষ্য মতে, শেখ তামিম তাকে বন্ধু উল্লেখ করে বিমানটি কেবল ব্যবহার বা ধার দিতে অস্বীকৃতি জানিয়ে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য স্থায়ী উপহার হিসেবে হস্তান্তর করেন, যা ট্রাম্প গ্রহণ করেছেন।

মার্কিন বিমানবাহিনী এই উপহারপ্রাপ্ত বিমানটিকে ভিসি-২৫বি হিসেবে চিহ্নিত করেছে, যা ২০২৮ সালে দুটি নতুন বোয়িং প্রেসিডেনশিয়াল বিমান না আসা পর্যন্ত এয়ার ফোর্স ওয়ান হিসেবে দায়িত্ব পালন করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশসহ ২৯ দেশের বিমানকর্মীদের নিয়ে ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কাতার থেকে ৭৪৭ জেট উপহার পাওয়ার কথা জানালেন ট্রাম্প

আপডেটের সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬