নিউইয়র্ক ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

  • আপডেটের সময় : ১২:৫৪:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় তুর্কি আল মালকি বলেন, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি প্রতিরক্ষা জোট। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

এর আগে গত মাসে মক্কা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের হুথি গোষ্ঠী। সেটিও আঘাত হানার আগেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছিল বলে জানানো হয়।

এ ছাড়া ওই সময় মদিনার একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

সূত্র: আল আরাবিয়া

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশসহ ২৯ দেশের বিমানকর্মীদের নিয়ে ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

আপডেটের সময় : ১২:৫৪:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬