নিউইয়র্ক ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

  • আপডেটের সময় : ১২:৫০:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জেরে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং অন্যদিকে পরিবহন খরচ কমাতে যুক্তরাষ্ট্রের মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতির ওপর নজর রেখে লেনদেন করছেন বিনিয়োগকারীরা। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৪ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক শূণ্য ২ ডলার বা ১ দশমিক শূণ্য ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক শূণ্য ৭ ডলারে নেমে আসে। এর মধ্য দিয়ে আগের দিনের মূল্যবৃদ্ধির প্রবণতা উল্টে যায়।

এর আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা চালানোর পর তেলের বাজারে উদ্বেগ বাড়ে। একই সময়ে ইরান জানায়, হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্যবস্তু করতে এবং তেলের দাম উচ্চপর্যায়ে রাখতে তারা নতুন কৌশল প্রয়োগ করছে।

বুধবার সামুদ্রিক পরিবহন কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীর কাছে পৃথক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তুর আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

গত ১০ দিনে হরমুজ প্রণালীর আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে জাহাজে জ্বালানি পরিবহনের ব্যয় কমাতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পদক্ষেপ বাজারকে কিছুটা নিম্নমুখী করেছে। সরবরাহ সংকট ও খরচ কমানোর এমন দ্বিমুখী অবস্থানের মাঝেই দুলছে বিশ্ব তেলের বাজার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশসহ ২৯ দেশের বিমানকর্মীদের নিয়ে ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আপডেটের সময় : ১২:৫০:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬