নিউইয়র্ক ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

  • আপডেটের সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে একটি ওয়ালমার্টের পার্কিং লটে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে এ হামলা ঘটে।

কানাডিয়ান পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানিয়েছে, নিহতরা হলেন গগনপ্রীত (গ্যারি) রেহাল (২৩) ও সুখজিৎ কৌর (২৪)। তারা দুজনই ভারতীয় বংশোদ্ভূত এবং ব্রিটিশ কলাম্বিয়ার ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, রেহাল আগে অস্ত্রসংক্রান্ত অপরাধের ঘটনায় নজরে এসেছিলেন। অন্যদিকে, সুখজিৎ কৌরের কানাডায় পরিচিতজনদের বিষয়ে পুলিশের কাছে সীমিত তথ্য রয়েছে।

আইএইচআইটির সার্জেন্ট ফ্রেদা ফং জানান, রাত প্রায় ১০টা ৩৮ মিনিটে সারে শহরের ৮৮ অ্যাভিনিউ ও ১২৪ স্ট্রিটের কাছে ওয়ালমার্টের পার্কিং লটে গুলির খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও জরুরি চিকিৎসা কর্মীরা দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান। তাদের হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাঁরা মারা যান।

তদন্তকারীরা মনে করছেন, এ হামলা পরিকল্পিত ছিল এবং এর সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র রয়েছে। রাত ১০টা ৫১ মিনিটে কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। পুলিশের ধারণা, ওই পোড়া গাড়িটি সন্দেহভাজন হামলাকারীদের ব্যবহৃত যানবাহন ছিল।

আইএইচআইটির বিবৃতিতে বলা হয়, এই গুলির ঘটনায় দুটি পরিবার শোকাহত। খুব অল্প বয়সেই দুটি প্রাণ হারানোর ঘটনায় পরিবারগুলোকে গভীর শোকের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

পুলিশ এখনও কোনো গ্রেপ্তারের কথা জানায়নি এবং উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: সিবিসি নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

আপডেটের সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬