নিউইয়র্ক ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, যেতে পারবেন না নিজামুদ্দিন দরগাহে

  • আপডেটের সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারত সফররত পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক তাজমহলসহ দিল্লির কয়েকটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের অনুমতি পেয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণে দিল্লির নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাকে।

শনিবার (২১ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা সংলাপ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মুসাদ্দিক মালিক।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, আগ্রার তাজমহল ছাড়াও দিল্লিতে মোগল সম্রাট হুমায়ুনের সমাধি এবং দক্ষিণ দিল্লির দিল্লি হাট পরিদর্শনে যেতে পারবেন পাকিস্তানের এই মন্ত্রী। তবে নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

নিরাপত্তার কারণ দেখিয়ে দরগাহে যাওয়ার অনুমতি না দিলেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ভারত সরকার। সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিজামুদ্দিন এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও জনাকীর্ণ। এ কারণে নিরাপত্তার ঝুঁকি এড়াতে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ভারত সফরে এসে নিজামুদ্দিন দরগাহ ও তাজমহল পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন মুসাদ্দিক মালিক। তবে সম্মেলনের বাইরে তাকে কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হচ্ছিল। শেষ পর্যন্ত তাজমহলসহ কয়েকটি স্থান পরিদর্শনের অনুমতি মিললেও দরগাহে যাওয়ার বিষয়টি অনিশ্চিতই থেকে গেল।

২০২৫ সালের মে মাসে পেহেলগামে হামলার পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি স্থাপনায় অভিযান চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানের পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফর করছেন মুসাদ্দিক মালিক।

এর আগে ২০২৩ সালে এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বহুপক্ষীয় সংগঠনের আয়োজনে পাকিস্তানের সঙ্গে একই মঞ্চে অংশ নিতে আপত্তি না থাকলেও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ও যোগাযোগ এখনো বন্ধ রেখেছে ভারত।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, যেতে পারবেন না নিজামুদ্দিন দরগাহে

আপডেটের সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬