নিউইয়র্ক ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

  • আপডেটের সময় : ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধি পালনের সুযোগ এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে আদ্যশ্রাদ্ধ আয়োজনের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেছেন।

এর আগে ১০ সেপ্টেম্বর মায়ের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ ব্যবস্থায় ও শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পেয়েছিলেন চিন্ময়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির সীমিত। বিষয়টি কারাবিধি, নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড 

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

আপডেটের সময় : ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬