নিউইয়র্ক ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে থাকা আওয়ামী লীগের সাবেক এমপিরা মনগড়া অভিযোগ দিচ্ছেন: স্পিকার

  • আপডেটের সময় : ০১:৪৫:১১ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে  যে অভিযোগ করা হচ্ছে তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৪ অক্টোবর) তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার সরকার বিএনপির নেতাদের ওপর যে অবিচার করেছে, তা জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর সবার জানা। বরং বর্তমানে আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে যথেষ্ট ভালো আছেন।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, তানজানিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিইউ-এর দ্বিতীয় অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে ১২ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল যাচ্ছে। সোমবার (৫ অক্টোবর) থেকে এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য ও অভিযোগ নিয়ে স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে জেলে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।’

এসময় অতীত সরকারের সময়ের মতো কোনো নির্যাতন বা অবিচার বর্তমান মেয়াদে করা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কারাগারে থাকা আওয়ামী লীগের সাবেক এমপিরা মনগড়া অভিযোগ দিচ্ছেন: স্পিকার

আপডেটের সময় : ০১:৪৫:১১ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬