নিউইয়র্ক ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • আপডেটের সময় : ০১:৫৭:৪৯ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আসামি মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন সাবেক আইনমন্ত্রীর এপিএস এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অপরাধে দায়ের করা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে আসামির ব্যাংক হিসাবসমূহে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার ঘনিষ্ঠজনের মাধ্যমে ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্বে অস্থাবর সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে। তাই অবিলম্বে ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেটের সময় : ০১:৫৭:৪৯ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬