নিউইয়র্ক ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দেও আসতে পারে কলকাতায়

  • আপডেটের সময় : ০৭:৫৭:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ১৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ৩ অক্টোবর কলকাতায় সল্ট লেকে খেলতে আসছে ব্রাজিল। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিল নিজেরাই ঘোষণা দিয়েছে তারা ভারতে আসছে। অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলে ৩০ সেপ্টেম্বর কলকাতায় নামবে নামবে ব্রাজিল। 

কলকাতার মাঠ, হোটেল, অনুশীলন মাঠ যাওয়া-আসার পথ-সবকিছু দেখতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অগ্রগামী দল আসবে কলকাতায়। কলকাতার সব কয়টি পাঁচ তারকা হোটেল ঘুরে দেখবে ব্রাজিলের আগ্রগামী দল। চার্টার্ড বিমানে ৯৬ জনের একটি দল আসবে। এসব নিয়েই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রস্তুতি চলছে। 

এরই মধ্যে নতুন খবর দিয়েছে বিশ্বকাপে নজরকাড়া কেপ ভার্দে আসছে ভারতে। সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে জানানো হয় কেপ ভার্দের বিরুদ্ধে খেলার ব্যাপারে অনেকটাই এগিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কেপ ভার্দের বিশ্বকাপের সফর শেষ হয়েছে রাউন্ড অফ ৩২-এ।

কিন্তু মন জিতে নিয়েছে সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশটি। মরণপণ যুদ্ধে মহাশক্তিধর দেশগুলোকে সমানে টক্কর দিয়েছে তারা। ব্রাজিলের বিরুদ্ধে হাই প্রোফাইল প্রীতি ম্যাচের আগে বা পরে যেকোনও সময় হতে পারে। সম্ভাব্য সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে। এসব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখনও কিছু চূড়ান্ত নয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কেপ ভার্দেও আসতে পারে কলকাতায়

আপডেটের সময় : ০৭:৫৭:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬