নিউইয়র্ক ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’

  • আপডেটের সময় : ০৮:৪৬:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • ৯৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। রীতিমতো মুখ থুবড়ে পড়েছে টাইগার ব্যাটাররা। তবে প্রথম দিন শেষে বোলারদের নৈপুণ্যে ম্যাচে টিকে আছে সফরকারীরা।

শরীফুল ইসলামের দাপুটে বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া, লিড ১০১ রানের। ৩৫ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন শরীফুল। 

ম্যাকাইতে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পেসার শরীফুল। ব্যাটিংয়ের হতাশা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার কথায় স্পষ্ট, এখনো জিততে চায় বাংলাদেশ। শরীফুল বলেন, ‘পাঁচ উইকেট পেলেও আমি স্বাভাবিক আছি। ম্যাচ জিতলে তার (পাঁচ উইকেট পাওয়ার) চেয়ে অনেক বেশি খুশি হব। চেষ্টা করবে যেন আমরা দলগতভাবে খেলতে পারি এবং ম্যাচটা বের করে আনতে পারি। আমাদের ড্রেসিংরুমের বার্তা একটাই—খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে।’

প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকে খেলার অংশ বলেই মনে করছেন শরীফুল। তিনি বলেন, ‘এটা শুধু আমাদের একটা খারাপ দিন ছিল। তবে শুধু আমাদেরই না, ওরাও (অস্ট্রেলিয়া) কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়াবো। আমরা এখনো খেলায় আছি। চেষ্টা করবো, দ্বিতীয় ইনিংসের পুরোটা যেন আমাদের হয়।’

এই টাইগার পেসার আরও বলেন, ‘এখনো তো খেলা শেষ হয়ে যায়নি। প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটু খারাপ দিন গেছে। প্রতিপক্ষও তো অনেক সংগ্রাম করেছে। দেখা যাক, দ্বিতীয় ইনিংসে আমরা কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’

আপডেটের সময় : ০৮:৪৬:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬