নিউইয়র্ক ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার

  • আপডেটের সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন কিছু এলাকায় সরকারের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে, এসব এলাকায় রাষ্ট্রের কোনো অভিভাবক বা সরকারের উপস্থিতি আছে বলে মনে হচ্ছে না।

বুধবার (১৮ নভেম্বর) সকালে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন তুলে ধরেন গোলাম পরওয়ার।

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না বলে মনে করে জামায়াতের নির্বাহী পরিষদ।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের এসব মহাসড়কের পার্শ্ববর্তী এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না। এ কারণে নির্বাহী পরিষদের এই চরম উদ্বেগ আমরা জাতির কাছে পেশ করছি। এটা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া।’

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও উদ্বেগ জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির এ পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত। রাষ্ট্রপতির পক্ষ থেকে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া দরকার।

ডিসেম্বরজুড়ে জামায়াতের কর্মসূচি
গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে—এমন মূল্যায়ন তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, এ কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি জামায়াতের নির্বাহী পরিষদও উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। পুলিশের ওপর হামলা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে তাদের গাড়ি। পুলিশও অসহায় অবস্থায় পিছু হটে নিজেদের রক্ষার চেষ্টা করছে।

গোলাম পরওয়ার জানান, আগামী ডিসেম্বরজুড়ে জামায়াতের বিভিন্ন কর্মসূচি থাকবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া আগামী শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে দলটি।

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ
সরকারের দুর্বলতা, পরোক্ষ মদদ এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে মনে করে জামায়াতের নির্বাহী পরিষদ।

বৈঠকের আলোচনার প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, গত রাতেও প্রশাসনের কয়েকজন তাকে ফোন করে জানিয়েছেন, সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্যাডাররা বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে তারা জামায়াতের সহযোগিতা চেয়েছেন।

তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসনও বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে। প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ ও সাংবিধানিক পদগুলোতে ফ্যাসিবাদের সহযোগীরা এখনো অবস্থান করছেন। তারা নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। সরকারের মদদে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, সরকারকে এ ধরনের চেষ্টা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

পোশাকশিল্পের আন্দোলনে উসকানির অভিযোগ
সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের আন্দোলন নিয়েও জামায়াতের অবস্থান তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, গার্মেন্টস খাতে সহিংসতার পেছনে শুধু শ্রমিকদের দাবি-দাওয়া কাজ করছে না। এর পেছনে ফ্যাসিবাদের মদদদাতাদের উসকানিও রয়েছে।

দেশকে অস্থিতিশীল ও ধ্বংস করার উদ্দেশ্যে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি এসব ঘটনায় ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জসহ দেশজুড়ে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া: পুতিন

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার

আপডেটের সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬