নিউইয়র্ক ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে রক্ষায় ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে: হামিদুর রহমান আযাদ

  • আপডেটের সময় : ১১:৫২:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণকে রক্ষায় ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে বলে জানিয়েছেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এ সময়, কয়েক দিনের সহিংসতায় সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘বর্তমান সরকারের কয়েক মাসের কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছিল। গণভোটের রায় মানতে বিলম্ব না করলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।’

সরকারপ্রধানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বলেও নিশ্চিত করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক।

জনগণকে রক্ষায় আবারও সব দলের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলা হবে জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘চব্বিশের আন্দোলনে রাজপথে তৈরি হওয়া ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। যে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছে, তারাই ঐক্যবদ্ধ হয়ে নৈরাজ্য প্রতিরোধ করবে।’

ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় সরকার আন্তরিকতা দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘গণভোটের গণরায় মেনে নিলে আবারও ঐক্য সম্ভব। সরকারের সমন্বয়ের অভাব থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তায় ১১ দল আপাতত সন্তুষ্ট।’

এদিকে, বৈঠকে দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জসহ দেশজুড়ে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া: পুতিন

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জনগণকে রক্ষায় ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে: হামিদুর রহমান আযাদ

আপডেটের সময় : ১১:৫২:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬