নিউইয়র্ক ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

  • আপডেটের সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিকের গোল উদ্‌যাপনটি ছিল ব্যতিক্রমী। গোল করার পর দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচ শেষে জানা যায়, গোলটি ছিল তার নবজাতক পুত্র ও স্ত্রীর জন্যই। প্রথমবারের মতো বাবা হয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেসন্তান, যার নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বাঁ প্রান্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। ম্যাচ শেষে ‘স্পোরটিভি’কে তিনি জানান, স্ত্রী ও সন্তানের জন্যই এই গোল উৎসর্গ করেছেন। জাতীয় দলের জার্সিতে খেলার প্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

নামকরণের পেছনের গল্প

গত জুলাইয়ে বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন এনদ্রিক ও মিরান্ডা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, কেনদ্রিক নামটির সঙ্গে এনদ্রিকের নিজেরও যোগসূত্র রয়েছে। মূলত এই নামটি এনদ্রিকের নিজেরই হওয়ার কথা ছিল, যা পরে তার বাবা-মা পছন্দ করেছিলেন। এর মধ্যে বিশেষ ধর্মীয় তাৎপর্যও রয়েছে বলে মনে করেন এই তরুণ ফরোয়ার্ড।

ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা

ব্যক্তিগত জীবনকে সব সময় আড়ালে রাখতে পছন্দ করেন এনদ্রিক। ছেলের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, পরিবারকে মূল্যায়ন করার পাশাপাশি নিজের পেশাদার ক্যারিয়ারকেই তিনি বেশি প্রাধান্য দিতে চান। ভবিষ্যতে সন্তান নিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চাইবে কি না, তা তার নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। অন্যদিকে, রিয়াল মাদ্রিদে প্রত্যাশামতো খেলার সুযোগ না পাওয়ায় আগামী শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার গুঞ্জন নিয়ে এনদ্রিক জানিয়েছেন, রিয়ালকে সাহায্য করতে তিনি সব সময়ই প্রস্তুত।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

আপডেটের সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬