নিউইয়র্ক ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি থেকে মোদিকে ছেঁটে ফেললেন শেহবাজ

  • আপডেটের সময় : ০৯:৩২:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে অনুষ্ঠিত ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি যৌথ ছবি থেকে নরেন্দ্র মোদিকে বাদ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বুধবার (২ সেপ্টেম্বর) শেহবাজ শরীফ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের সময় এডিট করে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে নরেন্দ্র মোদিকেও বাদ দিয়েছেন।

মূল ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য সদস্য দেশের রাষ্ট্রপ্রধানেরা একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন। তবে শেহবাজ শরীফের কার্যালয় থেকে পোস্ট করা ছবিতে নরেন্দ্র মোদি এবং আরও চারজন নেতাকে কেটে বাদ দিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে কেন্দ্রস্থলে উপস্থাপন করা হয়।

প্রকাশিত ছবিতে কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভ এবং কিরগিজ কর্নেল উলারবেক জার্লিকোভিক শার্শিভকে দেখা যায়।

পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকৃত ছবিটি প্রকাশ করে বিষয়টি তুলে ধরেন। মূল ছবিতে দেখা যায়, শেহবাজ শরীফ ডানদিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়েছিলেন। ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে ১০টি সদস্য দেশ, ১৫টি অংশীদার দেশ এবং ২টি পর্যবেক্ষক দেশ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনার জন্য একত্রিত হয়েছিল।

সম্মেলনে নরেন্দ্র মোদি নিরাপত্তা, সংযোগ এবং সুযোগের ওপর জোর দিয়ে এসসিও-র যৌথ সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। ২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে গঠিত এই সংস্থায় ২০১৭ সালে ভারত ও পাকিস্তান, ২০২৩ সালে ইরান এবং ২০২৪ সালে বেলারুশ পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ছবি থেকে মোদিকে ছেঁটে ফেললেন শেহবাজ

আপডেটের সময় : ০৯:৩২:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬