নিউইয়র্ক ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

  • আপডেটের সময় : ০৯:২৬:২৬ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টানা ২৫০ দিন সমুদ্রসীমায় অবস্থান করার পর পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন থাইল্যান্ডের উপকূলীয় শহর পাত্তায়ায় নোঙর করেছে। এতে থাকা প্রায় পাঁচ হাজার সেনাসদস্যের বিশ্রামের জন্য এই বিরতি দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গত বছরের নভেম্বরে সান ডিয়েগো থেকে ছেড়ে আসা এই রণতরিটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকার কথা থাকলেও ফেব্রুয়ারি মাসে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকায় পাঠানো হয়। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় খাদ্যসংকট ও নাবিকদের মানসিক চাপের খবর নিয়ে মার্কিন কংগ্রেসে উদ্বেগ দেখা দিলেও মার্কিন নৌবাহিনী তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে।

ভিয়েতনাম যুদ্ধের সময়েও মার্কিন সেনারা বিশ্রামের জন্য পাত্তায়ায় আসতেন, যা শহরটিকে সাধারণ একটি মাছ ধরার গ্রাম থেকে পর্যটন নগরীতে রূপান্তর করেছিল। সাম্প্রতিক ইরান যুদ্ধের প্রভাব এবং পর্যটক সংকটে পড়া স্থানীয় ব্যবসায়ীদের জন্য হাজার হাজার মার্কিন সেনার আগমন নতুন অর্থনৈতিক আশা জাগিয়েছে বলে রত্ন ব্যবসায়ী আনোন সাইতির জানান।তবে সেনাসদস্যদের আচরণের বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাত্তায়ার মেয়র পরামসে এনগামপিচেস জানান, সেনাসদস্যদের জন্য যৌনপল্লী হিসেবে পরিচিত ‘সই ৬’ লেন, গাঁজার দোকান এবং জেট-স্কি বা প্যারাগ্লাইডিংয়ের মতো সমুদ্র ক্রীড়াগুলো নিষিদ্ধ করা হয়েছে।

সুরক্ষার জন্য কয়েকশো থাই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাসদস্যদের যাতায়াতে বিশেষ বাস ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পাত্তায়ার পুরোনো ভাবমূর্তি কাটিয়ে একটি পারিবারিক ও স্বাস্থ্যবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আগামী ৬ সেপ্টেম্বর রণতরিটি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে।

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

আপডেটের সময় : ০৯:২৬:২৬ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬