নিউইয়র্ক ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৪

  • আপডেটের সময় : ১০:৩৩:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আক্কেলপুরের হামিদুর রহমান (৬২), জাকির হোসেন (৫০), মুকুল চন্দ্র মন্ডল (৩৮) ও কামাল হোসেন (৬০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও এসআরবির যৌথ দল আক্কেলপুরের বিহারপুর গ্রামে অভিযান চালিয়ে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং মুকুল চন্দ্র ও কামাল হোসেনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যে পরে হামিদুর রহমান ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। উদ্ধার করা মূর্তির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার করা মূর্তি ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি, পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার

কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব: ট্রাম্প

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৪

আপডেটের সময় : ১০:৩৩:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬