নিউইয়র্ক ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

  • আপডেটের সময় : ১০:৪৫:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যতদিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ততদিনই যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরকে কার্যকর করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এ কারণে সফরের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় কর্মসূচি ও বৈঠককে বিবেচনায় নেয়া হবে। সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততদিনই সেখানে অবস্থান করবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় বক্তব্য দেবেন। তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা গুরুত্ব পাবে। পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসবে।

আসাদ আল সিয়াম বলেন, জাতিসংঘের আয়োজনে মোট পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বার্থ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি বাংলাদেশ নিজ উদ্যোগে দুটি পৃথক সাইডলাইন ইভেন্টের আয়োজন করেছে। এসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

এদিকে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি যোগ-বিয়োগ হতে পারে। ফলে এ ধরনের বৈঠক বা সাক্ষাতের বিষয়ে সফরের কর্মসূচিতে পরিবর্তনের সুযোগ রয়েছে।

পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের দুইজন মন্ত্রী থাকবেন। এছাড়া সফরে দুই রাজনৈতিক দলের নেতা সাইফুল হক ও গোলাম মহিউদ্দিনও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

আপডেটের সময় : ১০:৪৫:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬