নিউইয়র্ক ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে বড় হারের ব্যাখ্যা দিলেন হৃদয়

  • আপডেটের সময় : ০৫:১৫:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছিল টাইগাররা। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরেছে তারা। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

হৃদয় বলেন, ‘আমরা সকালের এডভান্টেজ নিতে চেয়েছিলাম, তাই আগে ফিল্ডিং নিয়েছি। বোলাররা ভালোই করেছিল। তবে কিছু জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। হারারের তুলনায় এখানে কন্ডিশন ভালো। উইকেট ব্যাটিং বান্ধব। আমরা ভালো শেইপেও ছিলাম। চাচ্ছিলাম উইকেটের এডভান্টেজ নিই।’

ব্যাটিং বান্ধব উইকেটে এমন বাজে ব্যাটিং মেনে নেওয়া কঠিন জানিয়ে তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। ১৭০-১৮০ রান তাড়া করতে হলে আপনার পার্টনারশিপ লাগবে দুই-একটা। এখানেই আমরা ব্যর্থ হয়েছি। পরেরবার সুযোগ এলে পার্টনারশিপ গড়ার দিকে মনোযোগ দিব।’

বল হাতে এদিন নাহিদ রানা ৪ উইকেট তুলেছেন। শেষ পর্যন্ত জিততে না পারলেও রানার প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘নাহিদ রানা দারুণ করেছে। আমরা সবাই জানি ও কেমন বোলার। তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। গত কয়েক সিরিজ ধরে দুর্দান্ত খেলছে। আশা করি এটা ধরে রাখবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন ভূকম্পনবিদ

যুদ্ধের মধ্যেই রাশিয়ার ওপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জিম্বাবুয়ের বিপক্ষে বড় হারের ব্যাখ্যা দিলেন হৃদয়

আপডেটের সময় : ০৫:১৫:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬