নিউইয়র্ক ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ

  • আপডেটের সময় : ০৫:০৯:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টানা দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কৃতিত্ব দিয়েছেন বোলার ও দুই ওপেনারকে। পাশাপাশি নতুন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোর কথাও জানিয়েছেন তিনি।

সিরিজজুড়ে বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করে মিরাজ বলেন, ‘ছেলেরা শুরু থেকে অনেক ভালো খেলেছে। তাসকিন, শরীফুল অনেক ভালো বল করেছে, তারা দায়িত্ব নিয়েছে। আমি সবাইকে বলেছি আগের দুই ম্যাচে যা হয়েছে তা চলে গেছে, সামনে জিতলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’

হারারের উইকেট প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘উইকেট বেশ কঠিন ছিল। তবে বোলারদের সুবিধা ছিল। তাই আগে বল নিয়েছি ৩ ম্যাচেই, সুবিধা কাজে লাগিয়েছি। আমাদের পেসাররা পুরো সিরিজেই অনেক ভালো বল করেছে। নাহিদ রানা, তাসকিন, শরিফুল পুরো সিরিজে দুর্দান্ত ছিল।’ 

২০০ রানের লক্ষ্য তাড়ায় ১৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন সৌম্য- তানজিদ তামিম। এই দুই ওপেনারকে প্রশংসায় ভাসিয়ে মিরাজ বলেন, ‘দারুণ জুটি গড়েছে সৌম্য এবং তানজিদ। প্রথম ১০ ওভারে উইকেট দিব না বলে আমরা আলোচনা করেছি। সৌম্য এবং তানজিদ দারুণ ব্যাট করেছে। এগুলো আমাদের আত্মবিশ্বাস দেবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১ বার আফটারশক অনুভূত

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরেই ছেড়ে দিলেন স্কালোনি

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ

আপডেটের সময় : ০৫:০৯:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬