নিউইয়র্ক ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারলো বাংলাদেশ

  • আপডেটের সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পুঁজিটা বড় হলে ম্যাচের পরিস্থিতি যে ভিন্ন হতে পারতো সেটা দেখা গেলো দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়। কিন্তু মাত্র ১২ রানের লক্ষ্য দেওয়ায় পরাজয়টা ছিল অনেকটা নিশ্চিত। শেষ পর্যন্ত হয়েছেও সেটাই। তার পরও এই লক্ষ্য তাড়া করতে গিয়ে এক উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশকে ৯ উইকেটে সিরিজের প্রথম টেস্টে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক দল।

মাত্র ১২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে এবাদত হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে এইডেন মার্করামের স্টাম্পও ভেঙে যায়। তবে সেটি নো বল হওয়ায় জীবন ফিরে পান দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।

এরপর আর কোনো বিপদে পড়তে হয়নি স্বাগতিকদের। শেষ পর্যন্ত এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

মাত্র ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে দক্ষিণ আফ্রিকা। ৯ বলে একটি ছক্কায় ৮ রান করে অপরাজিত থাকেন মার্করাম। এর মধ্য দিয়ে জোহানেসবার্গ টেস্টের সমাপ্তি ঘটে পঞ্চম দিনের প্রথম সেশনেই। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।

এরআগে ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে কোনোমতে সেই ব্যবধান পেরিয়ে ১১ রানের লিড নিতে পেরেছে বাংলাদেশ। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন লিটন দাস। মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ২২ রান। অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন চতুর্থ দিন করেছিলেন ৩০ রান। এ ছাড়া তাওহীদ হৃদয় ২৩ রানের ইনিংস খেলেছেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল সাইমন হারমার। তিনি নিয়েছেন ছয় উইকেট। কাগিসো রাবাদা পেয়েছেন তিনটি।

পঞ্চম দিন বাংলাদেশ খেলতে নেমেছিল ৫ উইকেটে ১০০ রান নিয়ে। তখনও স্বাগতিকদের চেয়ে ৫৭ রানে পিছিয়ে ছিল দল। ক্রিজে ছিলেন লিটন ও মুশফিক। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে দ্রুত রান তুলছিলেন লিটন। তবে ৩৯ রানে তার ইনিংস থামান রাবাদা। ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগলে তা আঘাত হানে স্টাম্পে। ৩৮ বলের ইনিংসে ছয়টি চার মেরেছেন লিটন।

মুশফিকের সঙ্গে তার জুটিতে এসেছে ৪৭ রান, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটিই। লিটন ফেরার পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও ২৬ রান যোগ করেন মুশফিক। তবে হারমারের বলে গ্লাভসে লেগে বল ফিল্ডারের হাতে জমা পড়লে থামে তার ইনিংস। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে নেয় দক্ষিণ আফ্রিকা। মুশফিক করেন ২২ রান।

এরপর ১৫ রানে বিদায় নেন মিরাজ। হারমারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন তিনি। হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। হারমারের ঘূর্ণিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট লেগে। সহজ ক্যাচ নেন করবিন বশ। হাসান করেন ৪ রান। এতে হারমারের শিকার হয় পাঁচ উইকেট।

এরপর নিজের প্রথম বলেই হারমারকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন এবাদত হোসেন। তাতে ষষ্ঠ উইকেট পূর্ণ হয় দক্ষিণ আফ্রিকার এই অফ স্পিনারের। একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৬৮ রানে। সফরকারীরা মাত্র ৮ রানে হারায় শেষ চার উইকেট!

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জসহ দেশজুড়ে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া: পুতিন

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারলো বাংলাদেশ

আপডেটের সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬