নিউইয়র্ক ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে 

  • আপডেটের সময় : ০৪:৫৭:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। জয়ের লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। 

শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। 

ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা। 

এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকী ছিল- টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল। 

দ্বিতীয় টি-টোয়েন্টিও হারলে এবারের জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই সিরিজ হারের লজ্জা পাবে বাংলাদেশ। যা জিম্বাবুয়ে মাটিতে বাংলাদেশের জন্য হতাশাজনক অধ্যায় হয় থাকবে। তবে আগের ম্যাচে ব্যর্থতাকে শুধরে নিয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ।  

‘ডু অর ডাই’ ম্যাচের আগে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমরা প্রতি ম্যাচ জয়ের জন্য খেলতে নামি। তবে নির্দিষ্ট কিছু বোলারের বিপক্ষে আমাদের ব্যাটারদের আরও কৌশলগত উন্নতি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার একই ভুল করছি। কিন্তু ভুল করার পরও আমরা শিখছি না। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’

সিরিজে সমতা ফেরানোর মিশনে দলে একটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। 

অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই খেলতে পারে জিম্বাবুয়ে। জয়ের ধারা অব্যাহত থাকলে এক ম্যাচ বাকী রেখে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেবে স্বাগতিকরা। 

বাংলাদেশের বিপক্ষে মাত্র একবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ২০২২ সালে ঘরের মাঠে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ২৫ ম্যাচ খেলে ১৭টিতে জয়ের বিপরীতে ৯টিতে হেরেছে টাইগাররা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে 

আপডেটের সময় : ০৪:৫৭:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬