নিউইয়র্ক ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডারউইন টেস্ট বাঁচাতে সারাদিন ব্যাটিং করতে চায় অস্ট্রেলিয়া

  • আপডেটের সময় : ০৫:২১:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টানা দুই দিনের মতো ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেয় টাইগাররা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বাংলাদেশের বোলারদের তোপে বিপর্যয়ের মুখে পড়ে অজিরা।

তবে শেষ বেলায় অজি মিডল অর্ডার ব্যাটাররা দারুণভাবে প্রতিরোধ গড়েছে।  ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৬৭ রানে পিছিয়ে আছে অজিরা। চতুর্থ দিনে হাতে ৬ উইকেট নিয়ে ব্যাট করতে নামবে স্বাগতিকরা। টেস্ট বাঁচাতে চতুর্থ দিনে পুরোটা সময় ব্যাটিং করতে চায় অস্ট্রেলিয়া। 

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা নিয়ে জশ হ্যাজেলউড বলেন, ‘সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনও অনেক খেলা বাকি। কাল যদি সারা দিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।’ 

এ সময় টাইগার বোলারদের প্রশংসা করে এই অজি পেসার বলেন, ‘প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনও ব্যাট করার জন্য ভালো। বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।’

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছেন হ্যাজেলউড। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। হ্যাজেলউড বলেন, ‘৫ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেক দিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেওয়ার সুযোগ ছিল। আজ সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডারউইন টেস্ট বাঁচাতে সারাদিন ব্যাটিং করতে চায় অস্ট্রেলিয়া

আপডেটের সময় : ০৫:২১:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬